চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ক্রমে হ্রাস পাচ্ছে। যদিও আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বাড়ল প্রাণঘাতী ভাইরাসে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে রোগটিতে শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাড়ে ছয় হাজার মানুষ। নির্ধারিত এই সময়ের মধ্যে রোগটিতে নতুন করে আক্রান্ত লোকজনের সংখ্যা প্রায় পৌনে ১০ লাখে পৌঁছেছে।
সর্বশেষ এক দিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটল মার্কিন যুক্তরাষ্ট্রে। এ দিকে দৈনিক প্রাণ হারানোদের সংখ্যার তালিকায় এরপরই রয়েছে যথাক্রমে রাশিয়া, জার্মানি, পোল্যান্ড, ইউক্রেন এবং ভিয়েতনামের নাম। এতে বিশ্বব্যাপী করোনার থাবায় সংক্রমিতের সংখ্যা ২৭ কোটি ৮৪ লাখের ঘর ছাড়িয়েছে। অপর দিকে মৃতের সংখ্যা ৫৮ লাখে দাঁড়িয়েছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন ছয় হাজার ৫৬০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় প্রাণ হারানোদের সংখ্যা পাঁচ শতাধিক কমেছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫৪ লাখ ২৮৭ জনে পৌঁছে গেছে।
নির্ধারিত এই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন নয় লাখ ৭১ হাজার ৫৯১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা লক্ষাধিক বৃদ্ধি পেয়েছে। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত মোট রোগীর সংখ্যা বেড়ে ২৭ কোটি ৮৪ লাখ ৯৪ হাজার ৭৪২ জনে দাঁড়িয়েছে।
এ দিকে গেল এক দিনে বিশ্বে কোভিডের থাবায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটল মার্কিন ভূখণ্ডে। একই সময়ে যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন দুই লাখ ৬৭ হাজার ২৬৯ জন। আর মারা গেছেন এক হাজার ১৪৯ জন। করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন পাঁচ কোটি ২৭ লাখ ৮৮ হাজার ৪৫১ জন। এদের মধ্যে প্রাণ হারিয়েছেন আট লাখ ৩৪ হাজার ৪৫৫ জন।
অপর দিকে দৈনিক প্রাণ হারানোদের সংখ্যার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়ার নাম। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিডের থাবায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এক হাজার দুইজন এবং নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৬৬৭ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক কোটি তিন লাখ ১৮ হাজার ৬৫০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখ এক হাজার ২৭১ জনের।
শেষ ২৪ ঘণ্টায় ব্রিটেনে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন এক লাখ ১৯ হাজার ৭৮৯ জন। আর মারা গেছেন ১৪৭ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ১৭ লাখ ৬৭ হাজার ২৬২ জন। আর মারা গেছেন এক লাখ ৪৭ হাজার ৭২০ জন। একই সময়ে ফ্রান্সে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯১ হাজার ৬০৮ জন। আর মারা গেছেন ১৭৯ জন।
এছাড়া ইউরোপের দেশ জার্মানিতে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ১৯৬ জন। আর মারা গেছেন ৪০২ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৬৯ লাখ ৫৪ হাজার ৫৪৯ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ১০ হাজার ৬৩৬ জন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাত হাজার ৩১২ জন। আর মৃত্যুবরণ করেছেন ২৭৫ জন।
করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও প্রাণ হারানোদের সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১০০ জন। আর নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন তিন হাজার ৬৪৫ জন। অপর দিকে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই কোটি ২২ লাখ ২৬ হাজার ৫৭৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ছয় লাখ ১৮ হাজার ২২৮ জনের।
এ দিকে কোভিড আক্রান্তদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারত। যদিও প্রাণঘাতী ভাইরাসটিতে শনাক্ত হয়ে প্রাণ হারানোদের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান এখন তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে তিন কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৬৫৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে মারা গেছেন চার লাখ ৭৮ হাজার ৮৬৩ জন।
এছাড়া কোভিড সংক্রমিত হয়ে শেষ এক দিনে ইসলামি প্রজাতন্ত্র ইরানে ৫১ জন, ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্কে ১৬৮ জন, পোল্যান্ডে ৬১৬ জন, হাঙ্গেরিতে ১৪০ জন, ইতালিতে ১৫৩ জন এবং ভিয়েতনামে ২৮০ জন মৃত্যুবরণ করেছেন। অন্য দিকে নির্ধারিত ২৪ ঘণ্টায় উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে মৃত্যুবরণ করেছেন ১৯৮ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে দুই লাখ ৯৮ হাজার ৩৫৯ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।